× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

কালীগঞ্জে স্ত্রীকে হত্যাকারী স্বামী আটক আলামত উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
হত্যাকারী স্বামী আটক আলামত উদ্ধার

ঘরে থাকা গরুর খুটো পোতা কাঠের খেটে দিয়ে মাথায় কয়েকবার আঘাত করি। সে সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর মারা গেছে বুঝতে পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

গত ৯ অক্টোবর দিবাগত রাত ১২ দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা একতারপুর গ্রামে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূ হত্যাকারী স্বামী মতিয়ার রহমান এভাবেই পুলিশের কাছে জবানবন্ধি দেন। হত্যার দুইদিন পর শুক্রবার দুপুর দুইটার দিকে যশোর সদর উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের লেবুতলা গ্রাম থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। এরপর বিকালে পুলিশ ঘাতক স্বামীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হত্যার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে পুলিশ।

সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা। ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, ঘটনার পর থেকে ঘাতক মতিয়ার রহমান পলাতক ছিল। এরপর তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সে যশোর জেলার লেবুতলা গ্রামে অবস্থান করছে। সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহতের প্রতিবেশিরা জানান, প্রায়ই মতিয়ার পারুল দম্পত্তির মধ্যে সংসারের নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় প্রতিবেশিরা গুরুত্ধসঢ়;ক দেয়নি। বুধবার সকালে পারুলকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের সংসারে দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়ে প্রতিবন্ধি ও এক মেয়ের বিয়ে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..