× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক

কালীগঞ্জে সকালে চা খেতে এসে সড়কে প্রাণ গেলো বৃদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০২২
কালীগঞ্জে সকালে চা খেতে এসে সড়কে প্রাণ গেলো বৃদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে সকালে চা – নাস্তা খেতে এসে সড়ক পারাপারের সময় এক দ্রুত গতির পিকআপভ্যান চাপায় প্রাণ গেলো এক দর্জি বৃদ্ধার ।

গতশনিবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, নিহত আইয়ুব হোসেন (৬৫)খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। এব্যপারে খামার মুন্দিয়া গ্রামের হাবিব মন্ডল জানান, আইয়ুব হোসেন দুলাল মুন্দিয়া বাজারে দির্ঘদিন ধরে দর্জির দোকানে কাজ করতো, বর্তমানে শারিরিক ভাবে অসুস্থ থাকায় দর্জির কাজ করে না, তবে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ মসজিদে আদায় করে চা নাস্তা করতে বাজারে এসেছিলো।

চা নাস্তা খাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয় । এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানের চালক ভাতঘরা গ্রামের ভিতর গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ উপস্তিত হয়ে পিকআপভ্যান তাদের হেফাজতে নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..