× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ থানায় মামলা ধর্ষক পলাতক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০২৩
হাফেজের ধর্ষণে অন্তঃসত্ত্বা

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষক পলাতক । ভিকটিম শিশুটি উপজেলার কালুখালী গ্রামের ডাঃ নুরুল ইসলাম শুকুর প্রি- ক্যাডেট স্কুলের শিশু শ্রেনীর ছাত্রী।
সোমবার সকালে শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক শওকত মন্ডল (৪৫) ওরফে নান্টুর নামে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন। ধর্ষক শওকত মন্ডল কালুখালী গ্রামের স্যাকব মন্ডলের ছেলে। সোমবার দুপুরে ধর্ষিতার ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বিবরন ও শিশুটির পিতা জানায়, রোববার দুপুর পৌনে দুইটার দিকে আমার শিশু কন্যা বাড়ীর উঠানে একা খেলা করছিল। এ সময় প্রতিবেশি শওকতের বাড়ীতে কেউ না থাকায় সে আমার মেয়েকে আম খেতে দেবার কথা বলে তার শোবার ঘরে নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে জোরপূর্বক মেয়েকে ধর্ষন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ীতে এসে তার মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষনিক শিশুটির মা শওকতের ঘরে গিয়ে জিজ্ঞাসা করতেই ধর্ষক কাউকে কিছু বলা যাবে না এই বলে হুমকি দিয়ে সটকে পড়ে। সে থেকেই শওকত পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রহিম মোল্ল্যা জানান, শিশু ধর্ষনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ধর্ষককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..