× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

কালীগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুনামেন্ট ২০২০ ২য় খেলায় কাষ্টভাঙ্গা ক্রিকেট একাদশ জয়ী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর ২য় খেলায় কাষ্টভাঙ্গা ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। রোববার দুপুরে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা কালীগঞ্জ মামা ভাগ্নে ক্রিকেট একাদশকে ১৫ রানে পরাজিত করে জয়ী হয়।

শুরুতে টচে জয়ী কাষ্টভাঙ্গা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ মামা ভাগ্নে ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান করে। বিজয়ী কাষ্টভাঙ্গা ক্রিকেট একাদশের রুম্মন ১৪ বল খেলে ৪০ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

খেলার বিজয়ী কাষ্টভাঙ্গা দলের টিম ম্যানেজার ইউপি সদস্য কামাল হোসেন ও রুম্মনের হাতে পূরস্কার তুলে দেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সহ-সম্পাদক সাংবাদিক জামির হোসেন।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, ক্রীড়া ফেডারেশনের সদস্য আনিচুর রহমান ও আয়ুব হোসেন সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন সাখাওয়াৎ হোসেন ও ফরহাদ হোসেন।

স্কোরারের দ্বায়িত্বে ছিলেন, কার্ত্তিক ভট্টাচার্য ও আকাশ। খেলাটির ধারাভাষ্য বর্ণনা করেন খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম। ১৬ দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের মিডিয়া পাটর্নার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”। প্রচার সহযোগীতা করেছেন আমেরিকান স্যানেটারী এন্ড টাইলস প্রতিষ্টানের স্বর্ত্বাধিকারী সাবেক ফুটবলার জাকির হোসেন এবং ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন মহারাজপুর ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাইমুর রহমান রাজিব।


এ ক্যটাগরির আরো খবর..