× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঋণ বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
মুক্তিযোদ্ধাদের মধ্যে ঋণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড স্বল্প সুদে বীর মুক্তিযোদ্ধাদের ঋণ বিতরণ করেছে। এ উপলক্ষে রোববার ব্যাংকটির কালীগঞ্জ শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু এবং ঝিনাইদহ ও মাগুরা অঞ্চলের সোনালী ব্যংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইকবাল কবির। ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ম্যানেজার কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমারি শিক্ষক জগদিশ চন্দ্র দেবাদী, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা হেলাল সর্দার।

আরও উপ¯িথত ছিলেন আনোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকটি মাত্র সাত শতাংশ সুদে মুক্তিযোদ্ধারা এই ঋণ নিতে পারবেন। ব্যাংকটি প্রত্যেক মুক্তিযোদ্ধাকেই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋন প্রদান করবে। কালীগঞ্জ উপজেলায় ২৮৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। এর আগে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিত ব্যাংকটি।


এ ক্যটাগরির আরো খবর..