কালীগঞ্জে মরহুম মকছেদ আলীর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মহফিল

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পৌর মেয়র মরহুম মকছেদ আলী বিশ^াসের আতœার মাগফিরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্টিত হয়।

প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইচ-চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মওলানা ওসমান গনি প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মহফিলে পৌরসভার কর্মকর্তা- –কর্মচারি, সাংবাদিক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে শহরের আড়পাড়া জে,এস,পি কারীগরি বে-সরকারী ইতিমখানায় পুরাতন ও নতুন হাজীদের সম¤œয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দেয়া মহফিলে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, সোয়েব নগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা, গোলাম সোরোয়ার পুটু ও প্রতিষ্ঠাতা কাজী আব্দুল মুবিন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।