× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার চারটি খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এ সময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে দেখা যায়, হোটেলগুলোতে অপরিচ্ছন্ন রান্নাঘর, নোংরা বাসনপত্র, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব এবং খাবার সংরক্ষণে চরম অবহেলা রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি থাকলে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..