× Banner
সর্বশেষ
প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

কালীগঞ্জে ভোট গ্রহণ বন্ধ প্রিজাইডিং অফিসারকে মারপিট

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক জাল ভোটা দেবার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের ১৫ নং ঈশ্বরবা দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। একই সময় দুলালমুন্দিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লআহ আল মাসুমকে মারপিট করেছে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা। এসময় পুলিশ শাহিন নামের এক পোলিং এজেন্টকে আটক করেছে । বেলট পেপার না দেওয়ায় তাকে মারপিট করা হয়। রোববার দুপুর ২ টার দিকে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।

বন্ধ হওয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম জানান, সুষ্ঠুভাবে ভোট চলছিল। হঠাৎ অজ্ঞাতনামা ৪০/৫০ জন ব্যক্তি এসে আমার সহকারি প্রিজাডিং অফিসারের কাছ থেকে জোরপূর্বক বই ছিনতাই করে সীল মেরে বাক্সে ভরে দেয়। বিষয়টি আমি জেলা রিটার্নিং অফিসারকে জানালে তিনি ভোট গ্রহণ বন্ধের নির্দেশ দেন।

দুলালমুন্দিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুম জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে এ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ৪৭৩টি জাল ভোট দেওয়ার কথা স্বীকার করে বলেন, এখানে ২৮৯০ ভোট রয়েছে।

প্রিজাইডিং অফিসার আব্দুল্লআহ আল মামুন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলি হোসেন অপুর ছেলে হাসিবুল হাসান শাহিনের নেতুত্বে একদল যুবক তার অফিসে প্রবেশ করে ব্যলট পেপার চায়। দিতে অস্বীকার করায় তারা আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। তবে ভোট গ্রহন স্থগিত করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..