× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড বিতরণে দুর্নীতি অনিয়নের অভিযোগ ভাতা প্রদান স্থগিত॥ ৮ সদস্য বিশিষ্ট সদস্য কমিটি গঠন

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০১৭

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৩১ জুলাই’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড বিতরণে দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রকৃত দুস্থ, অসহায়, অস্বচ্ছল ও গরীবদের এ ভাতার কার্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে ঘটেছে উল্টো। এদের পরিবর্তে চলতি বছর কার্ড পেয়েছেন কোটিপতি, দোতলা, তিনতলা বাড়ির মালিক, শহরের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ অঢেল ধন সম্পদের মালিক বনে যাওয়া ব্যক্তিরা। ৩ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে এসব ধন সম্পদের মালিকদের বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া উঠেছে। তবে তাদের কাছ থেকে কারা টাকা নিয়ে এসব কার্ড করে দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন, ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীরা তাদের কার্ড করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান বলেন, দুর্নীতি অনিয়নের মাধ্যমে কার্ড বিতরণের খবর পাওয়ার পর পৌর এলাকায় বন্টন করা ৩৫ টি কার্ডের সবকয়টি স্থগিত করে রাখা হয়েছে। তাদের ভাতা প্রদানও স্থগিত রয়েছে। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা ডোর টু ডোর তদন্ত করে ২ দিনের মধ্যে রিপোর্ট দিবেন। সেই সময় পর্যন্ত সকল বয়স্ক ভাতার কার্ড স্থগিত থাকবে। এছাড়া তিনি বয়স্ক ভাতার কার্ডের টাকা না দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গ গত ২৩ জুলাই কালীগঞ্জের কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা পেলেন বয়স্ক ভাতার কার্ড শিরোনামে একাধিক অনলাইন নিউজ পোর্টার ও সংবাদপত্রে খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার সেই কার্ড টি বাতিল করে একই এলাকার দুস্থ ও অসহায় ইষ্টম দাসকে কার্ড টি প্রদান করেন। সেই ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও অভিযোগ পাওয়া যায় কোটিপতি আর শহরে একাধিক দোকান-পাটের মালিক ফয়লা গ্রামের (নলডাঙ্গা রোড) শুকুমার মুখার্জী পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড। যার কার্ড নং ২৮১০/১। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোমবার দুপুরে শুকুমার মুখার্জীর কার্ডটিও বাতিল করেন ইউএনও।

শুকুমার মুখার্জী জানান, বয়স হলেই বয়স্ক ভাতার কার্ড পাওয়া যায় । তাই তিনি কার্ডটি নিয়েছিলেন। কিন্তু যখন জানতে পেরেছেন এ কার্ড দুস্থ, অসহায় ও গরীব মানুষদের জন্য তখন তিনি তা ফেরত দিয়েছেন বলে দাবি করেন।

তবে এলাকাবাসীর অভিযোগ নলডাঙ্গা রোডের একটি চায়ের দোকানকারের কাছে তিনি সাড়ে ৩ হাজার টাকা দিয়ে কার্ড টি করেছিলেন। আর কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা ৬ হাজার টাকা দিয়ে বয়স্ক ভাতার কার্ডটি করেছিলেন। তাদের দুইজনেই কার্ডটি উপজেলা নির্বাহী অফিসার বাতিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..