× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

কালীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৪ নভেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সর্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন খন্দকার প্রমুখ।

সভায় বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..