× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
jhinaidah iftar

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার শহরের নলডাঙ্গা রোডস্থ মাঠে এ  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন
ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে থাকে। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির প্রায় ৭ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছে ও পঙ্গুত্ব বরণ করা নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে এই অবৈধ সরকারকে বিতাড়িত করার আহবান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..