কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগন নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ (পিএফএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেণ সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু, শাহরিয়ার আলম সোহাগসহ ফায়ার কর্মীরা। আলোচনা সভার আগে কবুতর উড়িয়ে ও পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। ডিফেন্স সপ্তাহে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইকুয়েপমেন্ট প্রদর্শন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।