× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যের আম গাছ কর্তন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে রায়গ্রাম ইউপি সদস্য স্বপন মেম্বরের বাড়ীর পিছনের বাগান থেকে আমসহ বিভিন্ন প্রকারের ফলজ গাছ কেটে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা গাছগুলি কেটে দেয়।
মেম্বর স্বপন অধিকারী জানান, তার বাড়ির পিছনে আম, জাম, লিচু, ডালিম, তেসপাতাসহ প্রায় ৩২০ টি গাছ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের যেকোন সময় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত ব্যক্তিরা ওই বাগানের মধ্যে প্রবেশ করে আম,ডালিম তেসপাতাসহ বেশ কয়েক টি গাছ কেটে দেয়


মেম্বর স্বপন অধিকারী আরো অভিযোগ করেন, তিনি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রায়গ্রাম ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রায়গ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এতে প্রতিপক্ষরা হিংসাত্বক হয়ে তার গত ৬ জানুয়ারি কুপিয়ে ও মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়। বর্তমান সময়েও ওই চক্রের কিছু ব্যক্তি তার গাছপাল কেটে দেয়াসহ বিভিন্ন ক্ষতি করছে।


এ ক্যটাগরির আরো খবর..