× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

কালীগঞ্জে পুলিশ-দুর্বৃত্তের মধ্যে বোমা ও গুলি বিনিময়

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র,গুলি, তাজা বোমা, হাসুয়া ও তরোবারীসহ মিলন হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে দুর্বৃত্তকে আটক ও ঘটনাস্থল থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করলেও ঘটনাটি প্রকাশ পায় দুপুরে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, উপজেলার নিয়ামতপুর স্কুল  বিল্ডিংয়ে সীমানার মধ্যে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্র, গুলি বোমা নিয়ে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। এমন খরব পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য  করে ২ টি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় মহিবুল ইসলাম নামের এক কনস্টেবল আহত হয়।

উভয় পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণে পর অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে গেলেও পাশ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে মিলন হোসেনকে পুলিশ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ৫টি তাজা বোমা, ১টি দেশি তৈরি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১টি হাসুয়া ও একটি তরোবারী উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..