× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে নার্সিং পুড়–য়া শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নার্সিং পড়–য়া নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

সহপাঠি মিতুল জানান, মৃত্যুর দিন সকালেও শামিমার সাথে কথা হয়। তার আচরনের মধ্যে এমন কোন কিছু সে দেখিনি যে আত্মহত্যা করতে পারে। তিনি বলেন, শামিমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তারা পেয়েছেন যার প্রেক্ষিতে মনে হচ্ছে একটি আত্মহত্যা হতে পারে না।

শামিমার সহপাঠি আপন জানান, একটি চিরকুট দেখানো হয়েছে যে শামিমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু যে হাতের লেখা চিরকুট দেখানো হচ্ছে সেটা শামিমা না। শামিমার হাতের লেখার সাথে ওই হাতের লেখার কোন ভাবেই মিল না। এখানে কোন গড়মিল আছে বা ধামা চাপা দেওয়া হচ্ছে।

গত ২০ আগষ্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়–য়া নাসরিন নাহার শামিমা গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এর পর তার সহপাঠি ও স্থানীয়রা সেখানে যান। তাদের সন্দেহ হয় শামিমা কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। এটি হত্যাকান্ড হতে পারে বলে তাদের ধারনা। শামিমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা দত্তক নিয়ে লালন পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..