× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কালীগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
কালীগঞ্জে শেখ হাসিনার জন্মদিন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে ভূষণ রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগ নেতা ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোল্যা, আ’লীগ নেতা সাজেদুল হক লিটন, আবু তাহের , শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম, সাধারন মাসুদুর রহমান সোহাগ প্রমূখ।

বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শাহিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..