কালীগঞ্জে নাগরিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে নাগরিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের উদ্যেগে রোববার বিকাল সাড়ে ৩টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচনায় অংশ নেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি সাবজাল হোসেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ,দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন প্রমুখ।

নাগরিক সাংবাদিক কর্মশালায় ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের ২৮জন সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় নাগরিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।