কালকিনিতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কালকিনিতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা স্ট্যান্ড এলাকায় অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে আবুল হাসনাত নামে এক ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

আজ বুধবার  (১৪জানুয়ারী) সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যবসায়ী সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।