কালীগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, আটক এক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরী (১৪)কে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক সুমন হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। ভুক্তভোগীর মা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতো।

মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের পিছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, মেয়েটির মায়ের অভিযোগে পুলিশ ফয়লা শহীদ নূর আলী কলেজের পিছন থেকে তাকে উদ্ধার এবং সুমন নামে একজনকে আটক করেছে। থানায় মামলা হয়েছে যার নং ০৬/১২-০২-২০২০। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।