× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা স্বামীর

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
স্ত্রী-সন্তানকে কুপিয়ে আহত

অংকন তালুকদার: স্ত্রী-সন্তানকে কুপিয়ে আহত করে মনির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর আত্মহননকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন।
পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..