কালীগঞ্জে নাইটপাশ বিহীন রাত্রি কালিন চালকের বিরুদ্ধে থানা অভিযোগ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে নাইটপাশ বিহীন রাত্রি কালিন রিক্সা ভ্যানের পরিচয় পত্র পরিক্ষা করার জন্য কালীগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার রাতে উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত লিখিত অভিযোগটি দায়ের করেন।

লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘ ৩০ ধরে সংগঠনের পক্ষ থেকে রাত্রি কালিন জনসাধারণের চলাচলের জন্য কিছু রিক্সা-ভ্যান চালকদের নাইট পাস দেওয়া হয়। কিন্তু কিছু অসাধু রিক্সা-ভ্যান শ্রমিক সুকৌশলে নাইট পাশ সংগ্রহ পূর্বক রাতে রিক্সা ভ্যান চালনা করিয়া সংগঠনের সুনাম ক্ষুন্ন করিবার কাজে নিয়জিত থাকে এবং সংগঠন ইইতে বারবার বলা সত্তেও সংগঠনের সহিত নিয়মিত যোগাযোগ না করিয়া এলোমেলো ঘোরাফেরা করায় প্রশাসনের সুদৃষ্টি কমনা করে লিখিত অভিযোগ দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী বলেন, রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়ে আমার কাছে এখনো কোন অভিযোগ দিই নাই। অভিযোগ দিলে ব্যবস্থা নিব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।