কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ দেশের অন্যান্য স্থানের মতো ঝিনাইদহের কালীগঞ্জেও আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। তবে আলোচনা সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিষদের ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান মতির আপত্তিতে পরে স্থানীয় উলাদ হোসেন পার্কের মাটিতে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন সরদার, কালীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হবিবর রহমান সদস্য শিবুপদ বিশ্বাস, জামির হোসেন ও মেইনবাসষ্টান্ডের মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মিঠু মালিতা প্রমুখ।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু র‌্যালীটি শহর ঘুরে মেইন বাসষ্টান্ডে মানববন্ধন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু র‌্যালী শুরুর আগেই পরিষদে সভা করা নিয়ে ভাইস চেয়াম্যান মতি আপত্তি জানায়। এনিয়ে তার সাথে কালীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবুপদ বিশ্বাসের বাকবিতন্ডা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর উপস্থিতিতেই ভাইচ চেয়ারম্যান বলেন, কারা দুর্নীতিবাজ। এবং এই সব করে কাদের দুর্নীতিবাজ চিহ্নিত করা হচ্ছে। এইসব এখানে করা যাবেনা। তিনি কমিটির সদস্যদের উপজেলা পরিষদ থেকে চলে যেতে বলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য পরবর্তীতে র‌্যালীটিতে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।