ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ জবেদা খাতুন (৫০) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে শহরের আনন্দবাগ গ্রাম থেকে গ্রেফতার করে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
জানাগেছে, জবেদা বেগম একটি মাদকদ্রব্য মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন যাবত সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে জেল হাজতে সোপর্দ করেছে।