× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ(আরিফ মোল্ল্যা)

ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ACP
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির, খন্দকার আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খন্দকার মুমিনুর, হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নিতে সীমানা দেওয়ার জন্য পিলার স্থাপন করতে যায়। এ সময় অপরপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়।
এরপর দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..