× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কালীগঞ্জে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৪শ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৬ঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৯ টিতে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোনয়ন জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২৯২ জনসহ মোট ৪০০ প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন, ২ নং জামাল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জন,

৩নং কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২২ জন, ৪ নং নিয়ামতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন, ৮নং মালিয়াট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন,

সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, ৯ নং রারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন, ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং ১১ নং রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা রিটানিং অফিসার দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আইনাল হোসেন ও জাহাঙ্গীর আলম রাকিব জানান, ১১ টি ইউনিয়নের মধ্যে সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন বাদে বাকি ৯টি তে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৩২ জন, সংরক্ষিত সদস্য পদে মোট ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২৯২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..