× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

কালীগঞ্জে একরাতে শহরের ৭ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের কালীগঞ্জে এক রাতে শহরের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানের সাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের ফুড গোডাউনের সামনে হাসপাতাল সড়কে ৫ টি ও মহিলা কলেজ মোড়ে ২ াট  প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ টাকা ও মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কালীগঞ্জ শহরের ফুড গোডাউনের সামনে মুদি দোকানের মালিক দৌলত হোসেন জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চোরেরা তার দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। অনুরুপ ভাবে তার পাশের ভুষিমাল ব্যাবসায়ী কৃষ্ণপদ সাহা, রতন ও গনেশ সাহার প্রতিষ্ঠানের সাটার ভেঙ্গে মালামাল নিয়ে গেছে। সংঘবদ্ধ চোরেরা একই ভাবে শহরের মহিলা কলেজ গেটের সামনে আরো ২ টি ব্যবসা প্রতিষ্ঠানের সাটার কেটে চোরেরা মালামাল নিয়ে গেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, ২/৩ টি দোকানে চুরির ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..