× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

কালীগঞ্জে আত্বীয় পরিচয়ে বাড়ীতে উঠে৪র্থ শ্রেনীর ছাত্রকে অপহরন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে আত্বীয় পরিচয়ে বাড়ীতে উঠে রিয়াদ হোসেন (১০) নামের এক স্কুলছাত্র অপহরনের শিকার হয়েছে।পরিবারের দাবী দুরসম্পর্কের আত্বীয় উপজেলার বগেরগাছী গ্রামের শুকুর আলী ড্রাইভারের ছেলে স্বপন আলী মুন্না গত শনিবার (২৫ মে) স্কুলছাত্র রিয়াদ হোসেনকে অপহরন করে নিয়ে গেছে। স্কুলছাত্র রিয়াদ বগেরগাছি গ্রামের ফারুক হোসেনের পুত্র ও বগেরগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। অপহরনকারী মুন্না সস্পর্কে স্কুলছাত্র রিয়াদের বাবা ফারুক হোসেনের ফুফাতো ভায়ের ছেলে। অপহরনের ঘটনায় কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে।

অপহৃত স্কুলছাত্রের পরিবার ও রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জনান, অপহরনকারী বগেরগাছী গ্রামের শুকুর আলী ড্রাইভারের ছেলে মুন্না দীর্ঘদিন গ্রাম ছেড়ে বাহিরে ছিল। অপহরনের আগের দিন শুক্রবার সে গ্রামে এসে আত্বীয়তার সুত্র ধরে স্কুলছাত্র রিয়াদের বাড়িতে উঠে রাত্রিযাপন করে। পরদিন শনিবার সকালে স্কুলছাত্র রিয়াদের অসুস্থ্য মায়ের নাস্তা আনতে অপহরনকারী মুন্না স্কুলছাত্র রিয়াদকে নিয়ে বগেরগাছি বাজারে যায়। এরপর থেকেই শিশুটি নিখোজ রয়েছে। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও স্কুলছাত্র রিয়াদ ও অপহরনকারী মুন্নার কোন খোজ পায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি)ইউনুচ আলী জানান, স্কুলছাত্র রিয়াদের অপহরনের ঘটনায় থানাতে একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ তদন্ত করছে। অপহরনকারীদের গ্রেফতার ও শিশুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..