কালীগঞ্জের হাসান ওরফে কালু পুলিশের খাঁচায়

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান ওরফে কালুকে গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত রাতে শহরের আড়পাড়া নদীপাড়া থেকে তাকে আটক করা হয়। সে ওই পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার এ,এস.আই মাসুদ রানা জানান, মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী হাসান ওরফে কালু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার আড়পাড়া (নদীপাড়ার) একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।