× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮৪৩ জন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
পঞ্চগড়ের জনসংখ্যা

পঞ্চগড়ে জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী পঞ্চগড়ে জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮৪৩ জন। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ৭৮৯ জন।
২৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ রিপোর্ট প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ।
জনশুমারি রিপোর্ট অনুযায়ী জেলায় ৪৯ দশমিক ৯২ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৮ শতাংশ নারী বসবাস করছেন। জেলায় মোট খানার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬২৭। খানার আকার এখন ৪ দশমিক ১৪ শতাংশ। আগে যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মো. রব্বানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..