ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের ৭৫টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেলেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এ সংযোগের উদ্বোধন করেন। বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে গ্রামের ঈদগাঁ ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু অহম্মেদ রনি লস্কারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সহকারি মহা ব্যবস্থাপক সূর্য নারায়ন ভৈামিক। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পল্লী বিদ্যুত সমিতির সদস্য আব্দুল গাফ্ফার,স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমূখ।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন, সরকারের উন্নয়নের অংশ ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামে গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দিয়ে চলেছি। ২০১৯ সালের মধ্যে আমার গোটা নির্বাচনী এলাকা বিদ্যুতায়িত হবে। দল মত নির্বিশেষে আমি সকলের জন্য কাজ করছি । তিনি আরো বলেন, শহরের সুযোগ সুবিধা গ্রামে গ্রামে পৌঁছিয়ে দেয়ার জন্য সরকার বদ্ধ পরিকর ।