মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আর মাত্র ৩ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে। গতাকল
বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান
বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। আওয়ামীলীগের শক্ত ঘাঁটিতে
নৌকার ভরাডুবিতে বিভিন্ন মহলে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে গুঞ্জুন
উঠেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালকিনি ও ডাসার উপজেলার ৯টি
ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারীভাবে
নির্বাচিতরা হলেন কয়ারিয়া ইউনিয়নে কামরুল হাসান নূর মোহাম্মদ,
সাহেবরামপুরে মাহবুবুর রহিম মুরাদ সর্দার, শিকারমঙ্গলে সিরাজুল আলম, ল²ীপুরে
মৌসুমী হক সুলতানা, বাঁশগাড়ীতে মোস্তফিজুর রহমান সুমন, গোপালপুরে
ফরহাদ মাতুব্বর, কাজীবাকাইতে নূর মোহাম্মদ হাওলাদার, নবগ্রামে দুলাল
তালকুদার ও বালিগ্রামে মজিবুর রহমান খান। আর ৩টি ইউনিয়নে আওয়ামীলীগ
মনোনীত চেয়ারম্যান পদে নির্বাচিত হন আলীনগর ইউনিয়নে সাহীদ পারভেজ,
সিডিখানে মো. চাঁন মিয়া শিকদার ও ডাসারে রেজাউল করিম ভাসাই শিকদার।
তবে রমজানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে বি.এম মিল্টন
ইব্রাহিম বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচন হয়।
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগের শক্ত ঘাঁটি হলেও ইউনিয়ন
পরিষদে মনোনীত প্রার্থীদের ভরাডুবিতে হতাশ স্থানীয়রা। অনেকেই দাবী করছেন,
মনোনয়ন বাণিজ্যের কারণে অযোগ্য লোককে নৌকার মাঝি করা হয়েছিল। যার
কারণে এমন ভরাডুবি। আর আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের
সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা জনগণের এই রায়কে মনোনয়ন
বাণিজ্যের বিরুদ্ধে জনবিস্ফোরণ হিসেবে দেখছেন।
কালকিনি উপজেলা আওয়মীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা বলেন,
‘আওয়ামীলীগের পরাজয় হয়নি। পরাজয় হয়েছে মনোনয়ন বাণিজ্যের। যারা
মনোনয়ন পেয়েছে তারাও এক প্রভাবশালী ব্যক্তিকে টাকা দিয়েছে। এই কারণে
জনগণ মনোনয়নের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। যারা স্বতন্ত্র হিসেবে বিজয়ী
হয়েছে তারা সবাই আওয়ামীলীগ করেন। এদের থেকেও সেই প্রভাবশালী ব্যক্তি টাকা
নিয়েছিল। যে বেশি দিয়েছে, তাকেই নৌকার টিকিট দিয়েছিল। আর জনগণ
সেটা বুঝে রায় দিয়েছে।’