মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ দক্ষিনবঙ্গের বিখ্যাত ঐতিহ্যবাহি মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামে কালিপুজা উপলক্ষে ৭দিন ব্যাপী কুন্ডুবাড়ির মেলা উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার সকালে এ মেলা উদ্বোধন করেন মাদারীপুরে- ৩ আসনের এমপি আফম বাহাউদ্দিন নাছিম। এ সময় কুন্ডুবাড়ি পুজা ও মেলা কমিটির সভাপতি ভজন কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, জেলা পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহামুদুল হাসান দোদুল।