× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ২ জুলাই, ২০২৫
শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুুর মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষর এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে মাদারীপুর দুদক অভিযান পরিচালনা করেন।

আজ বুধবার (০২ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত নানা অনিয়ম ধরা পড়ে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৫ সালের ১৪ এপ্রিল শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এতে দেখা যায় যে ,চতুর্থ শ্রেনির কর্মচারী নিয়োগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ব্যক্তি মো: রোকনুজ্জামান সুপারিশ প্রাপ্ত হলেও তার পরিবর্তে সর্বনিম্ন নম্বর প্রাপ্ত মো: শিপন খাঁনকে নিয়েগো প্রদান করে কর্তৃপক্ষ।

আরও দেখা যায় যে শিপন খাঁন কে নিয়োগ প্রদান করার ক্ষেত্রে একই তারিখে আরকটি জাল নম্বর পত্রে জালিয়াতির মাধ্যমে নম্বর পরিবর্তন করা হয়। এতে করে প্রকৃত সুপারিশপ্রাপ্ত ব্যক্তি নিয়োগ হতে বঞ্চিত হন। নিয়োগ বঞ্চিত ব্যক্তি বিগত ১০ বছর যাবত নানা দপ্তরে-দপ্তরে ধরনা ধরেও এর কোন প্রতিকার না পেয়ে দুদকের আশ্রয় গ্রহন করেন।

এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের পূর্ববর্তি ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সল খালিদ আশরাফীও বিদ্যালয়ের অনিয়মের সমস্ত প্রমাণাদিসহ দুদকে অভিযোগ দাখিল করেন। উভয়ের অভিযোগের ভিত্তিতে দুদক মাদারীপুর অভিযান পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা খুঁজে পান।

অভিযান পরিচলনা শেষে মাদারীপুর দুদকের সহকারী পরিচলক মো: আখতারুজ্জামা সাংবাদিদের অভিযানের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিগ্রেক্ষিতে আজকে এই অভিযান পরিচালিত হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমরা আমাদের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে পাঠাবো।

এছাড়াও দ্বিতীয় অভিযোগটি ছিল সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হকের বি,এড এর  সার্টিফিকেট তৎকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অবৈধ ও জাল সার্টিফিকেট । যাহা যাচাই পূর্বক তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহন করা হবে বলে দুদক কর্মকর্তা জানান।

অভিযান পরিচালনার সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, যেখানে শিক্ষক হেেচ্ছ মানুষ গাড়ার কারিগর সেখানেউ যদি দুর্নীতি করা হয় তাহলে করার কিছু থাকে না নিয়োগের অনিয়মের বিষয়ে জানাতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক রমণীকান্ত ভক্ত নিয়োগ সংক্রান্ত অনিয়মের কথা স্বীকার করেন এবং বলেন তৎকালীন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি চাপে তিনি এই অনিয়ম করেছেন। তার কিছুই করার ছিল না। এব্যাপারে তৎকালীন ক্ষমতাসীনরা এর সঙ্গে জড়িত ছিল বলে তিনি দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..