× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে মেজ ভাইয়ের গলাকেটে হত্যা করলো ছোট ভাই, ১ নারীসহ ৪ আটক

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গলাকেটে হত্যা করলো ছোট ভাই

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের  কবির হাওলাদার(৫৫) নামে এক কৃষককে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করায় ১ নারীসহ ৪জনকে আটক করেছে মাদারীপুর ও কালকিনি থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেজ ছেলে।
গত শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায়  মাদারীপুর কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে হত্যার ঘটনা ঘটে। আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি থানার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে,  কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। আজ সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায়  উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের সাথে নিয়ে কবির হাওলাদারকে চাক্কু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চিরুনি অভিযানের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর খুনের ঘটনার সাথে জড়িত থাকায় সবুর হাওলাদার, সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম এবং তার দুই ছেলে আসালিম ও আসলামকে আটক করেছে পুলিশ।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় একজন কোর্টেও মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই।নিহতের ভাতিজা সাব্বির জানান, এই দুই ভাইয়ের মধ্যে গ্রায় জমি নিয়ে ঝরগা হতো এবং প্রায় সবুর হাওলাদার ও তার ছেলেরা মেরে ফেলার হুমকি দেয়। আজ ধানের জমি দেখতে গেলে সেখানে কথা-কাটাকাটি হওয়ার এক পর্যায় কবির কাকাকে সবুর কাকা সহ তার দুই ছেলে ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। আমার হাসাপাতালে নিয়ে আসলে ডাক্তার কাকাকে মৃত্যু বলে জানান। আমরা এঘটনায় জড়িতদের ফাঁসি চাই।
মামলার বাদী ও মৃত্যু কবির হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার বলেন, আমি ৪ জনকে আসামি করে মামলা করেছি, ৪জন আসামি গ্রেফতার হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। ওরা নরপশু, নরপশু না হলে, নিজের ভাই, নিজেদের চাচাকে কিভাবে গলা কেটে হত্যা করে।
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুস্মিতা রায় জানান, আমাদের এখানে যখন নিয়ে আসে তখন তার গলায় ছুরি আঘাত ছিল প্রাথমিকভাবে পরিক্ষা করে বুঝতে পারি ছুরি আঘাতে শ্বাসনালী কেটে গেছে এবং বুকের উপরে অনেক ছুরির আঘাত রয়েছে। ইসিজি করে বুঝতে পারি আঘাতপ্রাপ্ত ব্যাক্তি মারা গেছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলাউল হাসান সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা হত্যার  ঘটনার অপরাধে ১ নারীসহ ৪জনকে আটক করেছি। আজ রবিবার মামলা রুজু হলেও আমরা গতকাল তাৎক্ষণিক অপরাধীদের আটকের জন্য অভিযান শুরু করি এবং মামলার চারজন আসামিকেই আমরা গ্রেফতার করতে পেরেছি। আমরা চারজনকে আদালতে পাঠাবো।


এ ক্যটাগরির আরো খবর..