× Banner
সর্বশেষ
মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড়

কালকিনিতে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর এলাকায় এক ভ্যানচালকের মাদ্রাসা ৭ম শ্রেনিতে পুড়য়া কিশোরী মেয়েকে ধর্ষনের ঘটনায় রোববার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনা ধামা চাপা দিতে স্থানীয় মাতুব্বরা হুমকি ধামকি দিয়ে আসছে বলে ধর্ষিতার পরিবারের অভিযোগ।

ধর্ষিতার পরিবার সুত্রে জানা গেছে, ক্রোকিরচর গ্রামের অসহায় ভ্যানচালক আবদুল ছত্তার সরদারের কিশোরী মেয়ে ক্রোকির চর মহিলা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী দর্জী দোকান থেকে  বানানো জামা নিয়ে বাড়ি ফেরার পথে একেই এলাকার রাঙ্গা হানিফের বখাটে ছেলে জাহিদ-(২৩) রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে একটি বাগানে গিয়ে মুখে গামছা চেপে ধর্ষন করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ধষিতা কিশোরী কালকিনি থানায় লিখিত অভিযোগ করলে ধর্ষক পক্ষের কিছু প্রভাবশালী লোকজন মামলা না করার জন্য হত্যার হুমকি দিয়ে আসছে। এ হুমকিতে ধর্ষিতার পরিবার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় আশ্রায় নিয়েছে।

এ ব্যাপারে ধর্ষিতার মামা জহিরুল হক অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষন করেছে বখাটে জাহিদ। আমরা মামলা করতে আসলে জাহিদের লোকজন হত্যার হুমকি দিচ্ছে। আমারা বখাটে জাহিদের বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত জাহিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..