× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

কালকিনিতে ভুল প্রশ্নে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

কালকিনি প্রতিনিধি (মাদারীপুর)ঃ দেশে একযোগে এবারের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা সোমবার শুরু হয়েছে। এ পরীক্ষায় কালকিনিতে মোট ৩হাজার ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। কিন্তু সারা দেশে এ বাংলা পরীক্ষা খ সেটে নেয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলায় খ সেটের পরিবর্তে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্ত প্রমথ রঞ্জন ঘটকের গাফলতির কারনে খ সেটের প্রশ্নে পরীক্ষা না নিয়ে নেয়া হয়েছে ক সেটের মাধ্যমে। এতে করে চরম বিপাকে পরতে হয়েছে পরীক্ষাথীদেরকে। এদিকে বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলায় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। তবে প্রশাসনের দাবি বিষয়টি ভুলক্রমে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার কারনে আমরা খুব দুচিন্তায় পড়েছি। সারা দেশে খ সেটে পরীক্ষা নেয়া হলেও আমাদের কালকিনিতে শুধু ক সেটে নেয়া হয়েছে। এখন এই ভুলের খেসারত কে দেবে।
উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক বলেন, আমাকে কর্তৃপক্ষের মাধ্যমে যে ম্যাসেজ দেয়া হয়েছে তা আমি না বুঝেই ক সেটের প্রশ্নে পরীক্ষা নিয়েছি। তবে আমি এ বিষয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আমাদের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে পাঠাতে বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..