× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

কালকিনিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Abdus-Salam-Mridha.jpeg

স্টাফ রির্পোটার: মাদারীপুরের কালকিনিতে আব্দুস সালাম মৃধা-(৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সালাম মৃধা উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে ও শিকারমঙ্গল বাজারের টিন ব্যবসায়ী।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা রাতে সবার সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরেন। কিন্তু ভোররাতে তার স্ত্রী আজমীন বেগম তাকে রুমের খাটের উপরে মৃত্যু অবস্থায় দেখতে পান। এবং তার ঘরের ষ্টিলের আলমীরা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা পয়সা কেবা-কাহারা নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহত আব্দুস সালামের স্ত্রী আজমীন বেগম বলেন, আমি ও আমার স্বামী দুইজন দুই রুমে ঘুমিয়ে ছিলাম। কিন্তু ভোররাতে তার রুমে গিয়ে দেখি তার মৃত্যুদেহ পরে আছে। এবং তার রুমের ষ্টিলের আলমারি ভাঙ্গা ও স্বর্ণ, টাকা পয়সা নেই।
এ ব্যাপরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..