আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা মামুন বেপারীর নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রমজানপুর ইউনিয়নের দক্ষিন কান্দি এলাকা থেকে শুরু হয়ে রমজানপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই পথসভা করা হয়।
এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মামুন বেপারীসহ অন্যান্যরা। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বিএনপির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ( সাবেক সদস্য) আবদুস সোবহান চৌকিদার, শওকত পাইক( সাবেক) সভাপতি রমজানপুর ইউনিয়ন বিএনপি। বদিউজ্জামান বিল্পব ( সাবেক) দপ্তর সম্পাদক , ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম,জাবেদ হোসেন পলক ছাত্রদল নেতা, রেজাউল ফকির রমজানপুর ইউনিয়ন বিএনপি নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।