× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি

কালকিনিতে নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন একজনের মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
কালকিনিতে নির্বাচনী সহিংসতা

মাদারীপুর প্রতিনিধিঃ  নির্বাচনী সহিংসতায় মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান (সিডি খান) ইউনিয়নের পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুর হাসপাতালে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া।

নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, গত ১০ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সিডি খান ইউনিয়নে আওয়ামীলীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. চান মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষই বোমা বিস্ফোরণ করে। এতে দুই পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মোহাম্মদপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে চরদৌলত খান গ্রামের মৃত মোঃ জয়নাল প্যাদার ছেলে আলমগীর হোসেন প্যাদা (৫৬) মারা যায়। মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাম করছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে রাখতে ঘটনাস্তলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এব্যাপারে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া মিলন মিয়া জানান, ‘আওয়ামীলীগের চেয়ারম্যান প্রাীর্থ চান মিয়ার লোকজন আমার চাচাতো ভাই আলমগীর হোসেনকে কয়েকজনকে গুরুতর জখম করে। এর আগেও তার লোকজন ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায়। তিনি সিডি খান এলাকায় সন্ত্রাসীর রাজত্ব করতে চায়। জোর করে এলাকার মানুষকে জিম্মি করে নির্বাচনে জয়ী হয়েছেন। এই হত্যার ঘটনায় কালকিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

তবে বোমা হামলার সাথে জড়িত নয় দাবী করে বিজয়ী চেয়ারম্যান মো. চাঁন মিয়া শিদকার বলেন, ‘আমার কোন লোকজন বোমার বিস্ফোরণের সাথে জড়িত ছিল না। নিজেরা নির্বাচনের আগের দিন এলাকায় ত্রাস সৃষ্টি করতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বোমার আঘাতে তার (মিলন মিয়া) লোকজন আহত হয়েছে। এতে আমার কোন বা আমার লোকজনের কোন দোষ নাই। সিডি খানের জনগন আমাকে ভোটের মাধ্যমে রায় দিয়েছে। আমি জনগনের সেবা করবো, কোন সন্ত্রাসীর জায়গা এ ইউনিয়নে নেই বা হবে না।’

এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘১০ নভেম্বরের ঘটনায় সিডি খান থেকে আট জনকে আটক করে আদালতে পাঠিয়েছিলাম। তখন কেউ মামলা কোন মামলা দেয়নি। আমি শুনেছি, আহতদের মধ্যে একজন মারা গেছে। যে কারণে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। যে কেউ মামলা দিলে মামলা আমলে নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..