মাদারীপুরের কালকিনিতে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি পৌর অডিটরিয়াম প্রাঙ্গণে সাহিত্য মেলা ও বইমেলা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পল্লব কুমার হাজরা, উপ-পরিচালক স্থানীয় সরকার মাদারীপুর মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান।
প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী। মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন।
প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ। আলোচনা করেন কবি বাবুল আশরাফ, নাট্যকার রুলীন রহমান ও গবেষক সুবল বিশ্বাস।
সাহিত্য বিষয়ক কর্মশালার প্রশিক্ষক ছিলেন শাহাদাত হোসেন লিটন। সাংস্কৃতিক পর্বে উপস্থাপনা করেন কুমার লাভলু। অনুষ্ঠানে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
শুক্রবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক দেদারুল আলম মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান।
চিত্রাংকনে প্রথম অরনিশা, দ্বিতীয় ফাতেমা মম, তৃতীয় আলভী। কুইজে প্রথম সাবিদ ইসলাম সাফিন, দ্বিতীয় আদনান সামী, তৃতীয় নাদিরা।
ধারাবাহিক গল্পবলায় প্রথম পালমি, দ্বিতীয় সাজিদ, তৃতীয় জান্নাতুল হুর। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।