× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০২৪
কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৩৬ হাজার ১৯০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুজ্জামান সরদার তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টায় কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. আল মাহমুদ। এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

জানা গেছে, মঙ্গলবার কালিকনি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। দু’একটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কালকিনি উপজেলা পরিষদ গঠিত। যার ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৫৪। এরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ৯০ হাজার ৮১ জন। এছাড়া অন্যান্য ভোটারের রয়েছেন একজন। মোট ভোটকেন্দ্র ৭৩টি।

ভোট গণনা শেষে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৪ হাজার ২৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহিন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৫৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী কলস প্রতীক নিয়ে ২৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোঃ আল-মাহমুদ জানান, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৌফিকুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী বিজয়ী হয়েছেন। ফলাফল গেজেট করতে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হবে। পরে জনস্বার্থে তা প্রকাশ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..