× Banner
সর্বশেষ
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মান্দার ঐতিহ্যবাহী সতী পশুর হাট বরিশালে মাদকের ভয়ংকর বিস্তার: শতাধিক মাদক ব্যবসায়ীর নাম ফাঁস! কালকিনিতে তিনদিনব্যপি ভূমি সেবা মেলার উদ্বোধন পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে আমাদের সহযোগিতা করার প্রত্যাশা চীফ হুইপের বীজ কোম্পানির চটকদার বিজ্ঞাপনে ৪০ লাখ টাকা বিনিয়োগ করে মাথায় হাত পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধু, জন্মের পরই পাঁচজনের মৃত্যু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে তিনদিনব্যপি ভূমি সেবা মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ভূমি সেবা মেলার উদ্বোধন

সারা দেশের  সাথে একযোগে মাদারীপুরের কালকিনি উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে)  সকাল ১১টায় কালকিনি  উপজেলা ভূমি অফিসের উদ্যোগে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুর জামান এবং উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবিব। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইনে প্রধান অতিথি হিসেবে সারা দেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরও দেওয়া হচ্ছে। মেলা চলবে ১৯ মে সকাল থেকে ২১ মে বিকেল পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..