× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কালকিনিতে গুলি করে এক যুবককে হত্যা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৭ জুলাই, ২০২১

মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সোহাগ মোল্লা(৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যায় ব্যবহৃত বন্দুকসহ হত্যাকারী আহাদকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

আজ শনিবার (১৭ জুলাই) সকালে কালকিনি উপজেলা বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সোহাগ ও আহাদের পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ করে দুই পক্ষকে জমি ভাগ করে দিয়ে যার যার জমিতে ধান লাগাতে বলে রায় দেয়। সালিশের রায় পেয়ে মঙ্গলবার সকাল ৬ টায় সোহাগদের অংশের জমিতে সোহাগ ধান লাগাতে গেলে আহাদের সাথে কথা কাটি হয়। এসময় আহাদ ক্ষিপ্ত হয়ে নিজের লাইসেন্স করা এক নলা বন্দুক দিয়ে সোহাগকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সোহাগ। স্থানীয়রা দ্রুত আহত সোহাগকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ফরিদপুর নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেফতার করে। সে সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত সোহাগ কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামের মো. শামচুল হক তালুকদারের ছেলে। আর হত্যাকারী আহাদ একই এলাকার মৃত আ. হাই মাতুব্বরের ছেলে।

কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেফতার করে। সে সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় নিহতের বাবা একটি হত্যা মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..