কালকিনিতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

কালকিনিতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরের কালকিনিতে ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার  দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মোঃ নুরুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ২ লক্ষ টাকা জরিমানা  প্রদান করা হয়। অভিযানে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান।
ইটভাটাকে জরিমানা করার ব্যাপারে জানতে চাইলে কালকিনি উপজেলা সহকারী কমিশনার( ভূমি)   ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান জানান কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার কারনে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এছাড়া ইট পোড়ানোর কাজে নিম্নমানের কয়লা ব্যবহার করার কারণে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।তাই জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকস নামক ইটভাটাকে ইট প্রস্তুতের কাজে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  আগামীতে কৃষি জমি রক্ষায় কালকিনি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।