× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

ন্যায়বিচারের স্বার্থে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

আদালত বলেছেন, ইচ্ছাকৃতভাবে আদালতে আসতে অনিচ্ছুক হওয়ায় অন্যান্য আসামিদের ন্যায়বিচারের স্বার্থে খালেদার জিয়ার অনুপস্থিতে এ মামলার বিচারকাজ চলবে।

মামলার নথি পর্যালোচনা করে আদালত বলেন, মামলাটি সাত বছর ধরে চলমান। এর মধ্যে তিনি ৪০ বার সময় নিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তিনি (খালেদা জিয়া) আদালতে আসেননি। গেল ৫ সেপ্টেম্বর তিনি আদালতে এলেও পরে আর আসতে পারবেন না বলে জানিয়েছেন। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর আদালতে আসতে অনিচ্ছুক এমন মতামতও তিনি জানিয়েছেন। আজকেও আদালতে আসতে পারবেন না বলে তিনি অপারগতা জানিয়েছেন। তিনি হাজির না হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। ফলে তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চালানো প্রয়োজন।’

রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার।

এতিমখানা দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..