× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
তুরস্কের বিশেষজ্ঞ দল

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের প্রতিনিধিদল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছে তুরস্কের বিশেষজ্ঞ দলটি।

তুরস্কের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন (Oykun ILGUN)।  বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Sen), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের বিশেষজ্ঞ দল তদন্তে সকল প্রকার কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একযোগে কাজ করার নিশ্চয়তা প্রদান করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বিশেষজ্ঞ দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..