× Banner
সর্বশেষ
হাওড় অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৯২টি বিশেষ অভিযানে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

গতকাল মৎস্যসম্পদ রক্ষার্থে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯২টি বিশেষ অভিযান পরিচালিত হয়।  জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে এ বিশেষ অভিযান চালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬৯টি বেহুন্দি জাল, চার লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ১১০টি অবৈধ জাল এবং ২৯৭টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এসময় প্রায় ২৫০কেজি জাটকা জব্ধ এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জব্ধকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে ১৩টি জেলায়: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে ১ম ধাপে ০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ০৭ দিন সম্মিলিত বিশেষ অভিযান চলছে এবং ২য় ধাপে ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ০৮দিন সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হবে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..