× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কারিনার ফ্যাশন টিপস গর্ভবতীদের জন্য

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ফ্যাশন সচেতন হিসেবেই সবার কাছে পরিচিত। এদিকে আগামী ডিসেম্বরে মা হচ্ছেন তিনি। কিন্তু তবু থেমে নেই জনপ্রিয় এ অভিনেত্রীর ফ্যাশন।

গর্ভাবস্থায় ঠিক কী ধরনের পোশাক পরতে হবে তা নিয়ে এবার হাজির হয়েছেন তিনি। একটি পোশাক ব্র্যান্ডের হয়ে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন কারিনা। গর্ভাবস্থায় কী ধরনের পোশাক পরলে ‘বেবি বাম্প’ দেখা যাবে না, সেই পোশাক পরেই ফটোশুট করেছেন কারিনা।

এদিকে সেই ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন এই অভিনেত্রী। ছবিতে একটি ম্যাক্সি পরে ব্যাগ হাতে পোজ দিতে দেখা গেছে তাকে।

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গর্ভাবস্থায় কারিনার পোশাক এবং ফ্যাশন সচেতনতা দেখে একটি পোশাক ব্র্যান্ড গর্ভবতীদের জন্য তাদের বিশেষ পোশাকগুলো প্রচার করতে কারিনাকে প্রস্তাব দেয়। বিষয়টি পছন্দ হওয়ায় কারিনাও এতে রাজি হয়ে যান। এরপর ফটোশুটে অংশ নেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..