× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

পিআইডি

কারিগরি শিক্ষার উন্নয়নে ৯ মিলিয়ন ডলার দিবে জাপান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
জাপান বাংলাদেশে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষার যন্ত্রপাতি উন্নয়ন প্রকল্পে জাপান সরকার ৯৯৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (সমপরিমাণ আনুমানিক ৭৫.০৯৫ কোটি টাকা বা US$ 8.68 মিলিয়ন) অনুদান সহায়তা প্রদান করবে। গত সোমবার এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান চুক্তিতে স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুতি তোমোহিদে।

প্রকল্পের জন্য জাপান সরকারের অনুদান সহায়তায় টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ করা হবে। এছাড়া ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি স্থাপন ও সংস্কার এবং শিক্ষক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হবে।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য।


এ ক্যটাগরির আরো খবর..