× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ডেস্ক

কারা মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন, পুরনো কারাইবা বাদ পড়ছেন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
জাতীয় সংসদের নবম অধিবেশন

নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে চলতি একাদশ সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করেন। পরে শপথ নেন স্বতন্ত্র ও জাতীয় পার্টির নবনির্বাচিতরা।

জল্পনা-কল্পনা শুরু হয়েছে, কারা মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন, পুরনো কারাইবা বাদ পড়ছেন।

নিরঙ্কুশ জয় এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের বিশেষ অর্জনের বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা সাজানো হবে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারক ও সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই জানিয়েছেন।

তাঁরা বলছেন, অভিজ্ঞ রাজনীতিক এবং অপেক্ষাকৃত ভালো ভাবমূর্তির নেতাদের মন্ত্রিসভায় নেওয়া হবে। নতুন মন্ত্রিসভায় নতুন মুখও আসবে।

তবে নতুন মন্ত্রিসভায় কারা আসছেন বা পুরনো মন্ত্রীদের মধ্যে কারা বাদ পড়ছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেনি।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা আভাস দিয়েছেন, পুরনো মন্ত্রীদের কয়েকজন এবার বাদ পড়ছেন। বিশেষ করে যেসব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বা অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আছে এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে পারেননি, সেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা নেই।


এ ক্যটাগরির আরো খবর..